ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না নিউজিল্যান্ডে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১১:৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করে আইন পাস করেছে নিউজিল্যান্ড। এতে করে প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে তামাক প্রায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যাবে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ড আগামী বছর থেকে প্রায় সম্পূর্ণরূপে তামাক নিষিদ্ধ করবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত যে আইনটি পাস করা হয়েছে, তার অর্থ হলো- নিউজিল্যান্ডে ২০০৮ সালের পরে জন্মগ্রহণকারী কেউ আর কখনোই সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না।

এর মানে হচ্ছে, তামাক কিনতে সক্ষম বা অনুমতি আছে এমন লোকের সংখ্যা প্রতি বছর সংকুচিত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, ২০৫০ সালের মধ্যে ৪০ বছর বয়সীরা সিগারেট কেনার জন্য খুব কম বয়সী হবে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল দেশটির পার্লামেন্টে এই বিলটি উত্থাপন করেছিলেন। তিনি বলছেন, এই আইন ধূমপানমুক্ত ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ।

ডা. ভেরাল আরও বলেন, ‘হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে, স্বাস্থ্যকর জীবন যাপন করবে এবং ধূমপানের কারণে সৃষ্ট অসুস্থতার চিকিৎসার প্রয়োজন না হওয়ার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ৫ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বাঁচাতে পারবে।’

বিবিসি বলছে, নিউজিল্যান্ডের ধূমপানের হার ইতোমধ্যেই ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গত নভেম্বর মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মাত্র ৮ শতাংশ দৈনিক ধূমপান করে থাকে, যা গত বছরের ৯.৪ শতাংশ থেকে কম।

আশা করা হচ্ছে, স্মোকফ্রি এনভায়রনমেন্টস বিল নামের এই আইনটি ২০২৫ সালের মধ্যে এই সংখ্যাটিকে ৫ শতাংশেরও নিচে কমিয়ে আনবে। মূলত শেষ পর্যন্ত ধূমপানের এই অভ্যাসটি সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে এই আইনটি পাস করা হয়েছে।

অবশ্য এই আইনের যে সমালোচনা হচ্ছে না এমনটি নয়। নিউজিল্যান্ডের পার্লামেন্টে ১০টি সিটের অধিকারী অ্যাক্ট পার্টিসহ এই বিলের সমালোচকরা সতর্ক করে বলেছেন, নতুন এই আইন তামাকজাত দ্রব্যের কালোবাজারিকে উস্কে দিতে পারে এবং সেটি হলে ছোট দোকানগুলো ধ্বংস হয়ে যাবে।

অ্যাক্ট পার্টির ডেপুটি লিডার ব্রুক ভ্যান ভেল্ডেন বলেন, ‘কেউ লোকদের ধূমপান করতে দেখতে চায় না, কিন্তু বাস্তবতা হলো- (তামাকের ওপর) রাষ্ট্রীয় এই নিষেধাজ্ঞা কিছু সমস্যার কারণ হতে চলেছে।’

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের