গাজীপুর সদরে ফসলি জমির মাটি কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা
ফসলি জমির মাটি কেটে দুইটি ইটভাটায় সরবরাহ করায় জমির মালিক সবুর আলীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ই ডিসেম্বর) বিকেলে উপজেলার পিরুজালী ইউনিয়নের বর্তাপাড়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সবুর আলী গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী বর্তাপাড়া গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
সৈয়দ মোরাদ আলী জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কেটে বিক্রি করা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। এসময় জমির মালিক সবুর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
সুজন / সুজন
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান
নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা
Link Copied