ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুড সেফটি মুভমেন্ট ঝিনাইদহের সেক্রেটারী হাবিবুরের মাগফেরাত কামনা করে দোয়া 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২২ রাত ৯:১৮

ফুড সেফটি মুভমেন্ট ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর সন্ধ্যায় ফুড সেফটি মুভমেন্ট এর আয়োজনে ঝিনাইদহ  শহরের রুফ রয়েল রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুড সেফটি মুভমেন্টের জেলা শাখার সভাপতি নাসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সরকারী কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ বাদশা আলম, সরকারী নুরুন্নেহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শাহা জালাল বক্তব্য রাখেন। এসময় প্রয়াত অধ্যক্ষ হাবিবুর রহমানের ছেলে আসাদুজ্জামান রানাসহ পরিবারের সদস্যরা এবং ঝিনাইদহ শহরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সূধীজনেরা উপস্থিত ছিলেন। প্রয়াত অধ্যক্ষ হাবিবুর রহমান শিক্ষকতার পাশাপাশি ফুড সেফটি মুভমেন্টের সাধারণ সম্পাদক ও এ্যাপেক্স ক্লাব ও অফ ঝিনাইদহের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বক্তারা তাঁর বর্ণময় দীর্ঘজীবনাদর্শ নিয়ে আলোচনা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। আলোচনা শেষে অধ্যক্ষ হাবিবুর রহমানের রুহের মাগফেরাত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করে দোয়া পরিচালিত হয়।

উল্লেখ যে, গত ৯ ডিসেম্বর শুক্রবার ভোর ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে অধ্যক্ষ হাবিবুর রহমান মৃত্যু বরণ করেণ এবং এর ১৩ দিন আগে গত ২৫ নভেম্বর তার স্ত্রী মৃত্যু বরণ করেছিল। ফুড সেফটি মুভমেন্টের কেন্দ্রীয় সভাপতি সাদেক মোহাম্মদ খান ও মহাসচিব মো. ইউনুছ আলী হাবিবুর রহমানের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সুজন / সুজন

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা