ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ১৪ মাসের শিশুকে বিষ খাওয়ালেন গৃহবধূ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-১২-২০২২ দুপুর ২:৪২
মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৪ মাসের এক শিশুকে দুধের বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক গৃহবধুর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই শিশুর নাম মোঃ আবির হোসেন। বৃহষ্পতিবার বিকেলে উপজেলার বরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।শিশুটি উপজেলার চর বরাইদ এলাকার আসলাম মিয়ার ছেলে এবং অভিযুক্ত ওই গৃহবধূ প্রতিবেশী সমেজ আলীর স্ত্রী রিতু আক্তার।
 
স্থানীয় মহিলা ইউপি সদস্য জোবাইদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়,ওই প্রতিবেশি গৃহবধু রিতু আক্তার দুধের সাথে বিষ মিশিয়ে শিশুটিকে পান করান। দুধ পানের কিছুক্ষণ পর শিশু আবির অসুস্থ হয়ে পড়লে ওই শিশুর পরিবার তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রিতু আক্তারকে শেকলে বেঁধে রেখেছেন। তবে অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছেন স্থানীয় মাতাব্বরেরা।
 
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, বাড়িতে প্রলাপ বকছেন শিশুটির দাদা সাঈদ আলী ও দাদী শিরিন বেগম। তারা বলছেন, রিতু আমার নাতিডারে মেরে ফেলার চেষ্টা করেছে। 
 
অভিযুক্ত রিতু আক্তার (১৯) শিশু আবিরকে বিষ পানের কথা স্বীকার করে বলেন, আমার ভুল হয়ে গেছে। তবে কেন শিশুকে বিষ খাইয়েছেন সে বিষয়ে কোন কথা বলেন তিনি।
 
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করিনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার