ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে, নিহত ২
ঢাকার ধামরাইয়ের শ্রমিকবাহী বাস খাদে পরে নিহত ২ জন আহত হয়েছে ১০ জন। শনিবার (১৭ ডিসেম্বর) কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের সানোড়া ইউনিয়নের খাগুর্তা বাসস্ট্যান্ডে পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের সুরাইয়া বেগম (৩০)।আহতরা উপজেলা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ৪৫ জনের মতো শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিল প্রতীক সিরামিক কারখানার বাস। বাসটি খাগুর্তা পৌছালে ঘন কুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়।
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই। প্রায় আধঘণ্টার চেষ্টায় ওই তিনজনের একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামে দুই শ্রমিক মারা যান। এ ঘটনায় মোট ১০-১২ জনের মতো আহত হয়েছেন। নিহতদের ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয় প্রতীক সিরামিক এর এডমিন অফিসার আকরাম বলেন,নিয়ন্ত্রন হারিয়ে আমাদের কারখানার বাসটি খাদে পড়ে ২জন নিহত ও ১০ জন আহত হয়।
প্রীতি / প্রীতি
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ