ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাখাওয়াত হোসেন (৪১) কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৫, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন: আরমান হোসেন হৃদয় (২৬), পিতা- ওবায়দুল হক, শিক্ষক চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ, বসুরহাট; শাফায়েত (২৫), পিতা- মাঈন উদ্দিন, শিক্ষক চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ, বসুরহাট; এবং মারুফ (২৫), পিতা- অজ্ঞাত। এছাড়াও অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রবাসী শাখাওয়াত হোসেনের মেয়ে সামিরা সুলতানা (১৬) সম্প্রতি এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অভিযুক্ত আরমান হোসেন হৃদয় দীর্ঘদিন ধরে তার প্রাইভেট টিউটর ছিলেন। অভিযোগকারী জানান, সম্প্রতি টিউটর সামিরার প্রতি অশোভন আচরণ করতে শুরু করলে তার স্ত্রী সালমা আক্তার বিষয়টি বুঝতে পেরে তাকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা চালায়।

ঘটনার দিন সন্ধ্যায় একটি সিএনজি নিয়ে অভিযুক্তরা বাড়ির দরজায় আসে। অভিযোগ অনুযায়ী, হৃদয় বসত ঘরে ঢুকে সামিরাকে ডেকে নিয়ে আসে এবং মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে দরজার বাইরে নিয়ে যায়। এরপর শাফায়েত ও মারুফের সহযোগিতায় জোরপূর্বক সামিরাকে সিএনজিতে তুলে দ্রুত উত্তর দিকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও এখনো সামিরার কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে শাখাওয়াত হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে পরে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি তার মেয়েকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ