ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ২:২৯

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ চাল বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ চাল বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, মাসুম বিল্লাহ, আল-আমিনসহ পিরোজপুর ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্যবৃন্দ।

ভিজিএফের চাল বিতরণকালে ইঞ্জিনিয়ার মাসদুর রহমান মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এ উপহার পাঠিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সামনের দিনগুলোতেও আপনাদের জন্য আবারো প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেব ইনশা আল্লাহ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার