বাঘায় চোলাই মদ সেবনে ইউপি সদস্য সাকিম আটক
রাজশাহীর বাঘা থানা পুলিশ কর্তৃক ইউপি সদস্য কে মাদকসেবন অবস্থায় আটক করেছে। শুক্রবার ১৬ ডিসেম্বর সন্ধ্যারাতে উপজেলাধীন বাউসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃসাকিম আলী (৪০) কে আটক করেছে থানা পুলিশ।
বাঘা থানার ওসি (তদন্ত) এম এ, করিম এর দিকনির্দেশনাই এএসআই সাব্দুল হকের নেতৃত্বে বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে জনসাধারণের অবরুদ্ধ মাতাল অবস্থায় মাদক সেবনকারী ইউপি সদস্য সাকিম আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউসা ইউনিয়ন এর মৃত শাকের আলীর ছেলে সাকিম আলী (৪০) বৃহস্পতিবার সন্ধ্যার পরে চোলাই মদ পান করে এসে বাউসা বাজারে মাতলামি করতে থাকে। বাজারের স্থানীয় একটি সার কীটনাশকের দোকানে সাকিম আলী গালাগালি করে টেবিলে উপরে রাখা গুননা কালিন সময়ে নগদ দুই লক্ষ ৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। একইসময় ইউপি পরিষদের গ্রাম্য পুলিশ মমিন কে মারধর করে বলেও অভিযোগ পাওয়া যায়।
বাঘা থানা সূত্রে, বাউসা বাজার সার ও কীটনাশক ঔষধেরএক দোকানদার ইউপি সদস্য সাকিম আলীর বিরুদ্ধে নগদ দুই লক্ষ ৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেওয়ার সহ গালিগালাজ এর লিখিত অভিযোগ করেছে।
বাঘা থানার ওসি (তদন্ত) মুহঃ এম এ করিম বলেন, গতকাল রাতে বাউসা ইউনিয়নের সামনে থেকে ইউপি সদস্য মোঃ সাকিম (৪০)মাতাল অবস্থায় জনসাধারণ আটক করে রেখেছে এমন খবর পেয়ে থানা পুলিশ এএসআই সাব্দুলসহ সঙ্গীয় ফোর্স তাকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে আসে।ঘটনার সময় সে চোলাই মদ সেবনে মাতাল অবস্থায় ছিলো এবং মারধরের ঘটনার কথাও শোনা গেছে। আজ শনিবার(১৭ডিসেম্বর) সকালে তার বিরুদ্ধে মাদক সেবন আইনের মামলায় দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন