বাঁশখালীর গুণাগরীতে অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রামের বাঁশখালীতে ভূমি অফিসের জায়গা জবরদখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ জুলাই) উপজেলার কালীপুর ইউনিয়নের গুণাগরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে ওঠা ছয়টি মুরগির দোকান ও মুদি দোকান, চায়ের দোকান, পানের ও মাছের দোকানসহ অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ভূমি অফিসের জায়গায় বাজার ইজারা দেয়া হয়নি। ভূমি অফিসের জায়গা দখল করার কোনো সুযোগ নেই। পূর্বের ন্যায় বাজার যতটুকু ছিল তাতে বাজার বসবে। ভূমি অফিসের সামনে প্রধান সড়ক দখল করে গড়ে ওঠা ফলের দোকানগুলো নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বলেন তিনি। পরবর্তীতে ভূমি অফিসের জাগায় দখল করে দোকান নির্মাণ ও গাড়ী পার্কিং করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আ ন ম শাহাদত আলম ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, গুণাগরী ভূমি অফিসের জায়গা দখল করে অর্ধশতাধিক দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকার বিনিময়ে দখল বিক্রি করেন কথিত ইজারাদার। অস্থায়ী গুণাগরী বাজার ২০২১-২২ সালের ইজারাদার কর্তৃক নতুন করে ভূমি অফিসের জায়গা দখল করে নির্মাণ করা হয় ওইসব দোকান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই