ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

পিরোজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত 


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ১৭-১২-২০২২ বিকাল ৬:৫৬

পিরোজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের জেলা প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তন,পিরোজপুরে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না মেম্বার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ আসাদুজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা,সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েত ফকির,প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক তপুবিশ্বাষ,সম্মানিত সদস্য মোঃ তারা মিয়া। 

প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মোঃ আকবর হোসেনকে আহবায়ক এবং মোঃ তরিকুল ইসলাম সিন্টু কে সদস্য সচিব করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন পিরোজপুর জেলার ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।এসময় জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রীতি / প্রীতি

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে পেট্রোল মজুদ

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত

শরণখোলায় রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহনগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মডেল মসজিদে মুসল্লিদের সাথে ওসির মতবিনিময়