ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজয় দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২২ রাত ৯:৩৮
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক নানা কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ‘মহান বিজয় দিবস-২০২২’।
 
১৬ই ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিস ও বিমানের সকল অভ্যন্তরীণ স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, বীর শহিদদের আত্মার শান্তি কামনায় ও দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং বিমানের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
 
বীর শহিদদের স্মরণে বলাকা ভবন চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব জনাব সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম, বিমানের পরিচালকবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গসহ বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 
বিমানের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ১৬ই ডিসেম্বর বিমানের সকল বহির্গামী ফ্লাইটে মহান বিজয় দিবসের ঘোষণা প্রচার করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিসসহ বিমানের অভ্যন্তরীণ স্টেশসসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

সুজন / সুজন

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি