ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ সার্কেল ইমরান রহমানের বিদায় সংবর্ধনা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১:৪৩
সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে সলঙ্গা থানা পুলিশ। শনিবার রাতে থানার হলরুমে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ সার্কেলের বদলি জনিত বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান। 
 
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সবুজ রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদরুল কবির,রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দুকুল ইসলাম।
 
এসময় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার,নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক,সলঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলী জয়,সলঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,সদস্য ফজলে করিম রিপনসহ থানার সাব ইন্সপেক্টর,এএসআই,কনস্টেবলসহ রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
বিদায়ী রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান বলেন, বিভিন্ন সমস্যার কারণে মানুষ পুলিশের আশ্রয় চায়। পুলিশের আশ্রয় না পেলে আইনের প্রতি আস্থা হারাবে মানুষ। কোন মানুষ যেন পুলিশের সেবা থেকে বন্চিত না হয়। তিনি আরও বলেন, আমি প্রতিটি মানুষকে সম্মান করি। কে কোন অবস্থানে আছেন আমার কাছে সেটা বড় বিষয় নয়। বিদায়ের মুহূর্তে তিনি সলঙ্গাবাসীর কল্যাণ কামনা এবং নিজের জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন। অনুষ্ঠানে সলঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮