বাউফলে ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
পটুয়াখালীর বাউফল উপজেলার ৯টি ইউনিয়নের ১০৬ জন নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলয়নায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে শপথবাক্য পাঠ করান বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
শপথগ্রহন অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল কনফারেন্সের মাধ্যমে নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি এলকার মানুষের সেবামূলক সব কাজে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করতে হবে। শেখ হাসিনার সরকার দেশের সাধারণ মানুষের জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারীর সময় এলাকার জনসাধরণকে বুঝাতে হবে তারা যেন বিনা প্রয়াজনে ঘরের বাইরে না যায়। প্রয়োজনে বাইরে গেলে মুখে যেন মাস্ক দিয়ে সরকারের নির্দেশ পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল হকসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।
উল্লেখ্য, ১০৮ জন সদস্যের শপথ গ্রহণ করার কথা থাকলেও উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৭, ৮, ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ভুলবশত গেজেডে সাজেদার স্থলে পরাজিত প্রার্থী আখির নাম লেখা হয়, বিধায় ওই ওয়ার্ডের মহিলা সদস্য ও কাছিপাড়া ইউনিয়নের এক মেম্বার করোনা আক্রান্ত হওয়ায় তাদের দুজনের শপথ হয়নি।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied