জমে উঠেছে গাইবান্ধার কোরবানির পশুর হাট
কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার সাথে সাথেই গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরসহ বিভিন্ন পশুর হাট জমে উঠেছে কোরবানির পশুর হাট। কিন্তু হাটে কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশংকার সৃষ্টি হচ্ছে।
বিধিনিষেধ শিথিল হওয়ার সাথে সাথেই দারিয়াপুর, ভরতখালি, মাঠেরহাট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন পশুর হাটে জমতে শুরু হয়েছে। প্রথম দিনেই প্রতিটি হাটেই ক্রেতা বিক্রেতার উপচে ভীড় ও পশুর ব্যাপক আমদানি পরিলক্ষিত করা হয়েছে।
বিক্রেতা ও খামারীদের সাথে কথা বলে জানা গেছে, হাটে পরিমাণে বেশি গরু উঠায় অন্যান্য বছরের তুলনায় এবার হাটে গরুর দাম কম। পরবর্তী হাটগুলোতে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন বিক্রেতারা। এ হাট বসে প্রতি শুক্র ও মঙলবার। এবার করোনার কারণে পশুর সঠিক মূল্য না পাওয়ার আশংকায় মধ্যে হতাশায় বিক্রেতারা।
এব্যাপারে দারিয়াপুর হাট ইজারাদার আরিফ মিয়া রিজুর সাথে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য হাটের তুলনায় এ হাটে ক্রেতা এবং বিক্রেতারা খুব সুষ্ঠভাবে গরু কেনাকাটা করতে পারছে। এছাড়া পাইকারদের জন্য থাকা খাওয়ার ও জাল টাকা শনাক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। হাটে যাতে ক্রেতা-বিক্রেতার কোন সমস্যা না হয় তার জন্য আমাদের ৫০ জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক হাটের দায়িত্বে নিয়োজিত রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied