ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ৩:৫৫
দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার অপরাধে ৯ যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
জরিমানা প্রাপ্ত যুবকরা হলেন, জেলার পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত জফুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের মৃত রহম আলী মন্ডলের ছেলে এনামুল হক, পার্বতীপুর উপজেলার চকবলিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট জেলার কোতোয়ালি থানার সওদাগর পাড়া মহল্লার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মাছুম মিয়া, একই জেলার কোতোয়ালি থানার সিও কলোনী মহল্লার নজরুল ইসলামের ছেলে মিলন মিয়া, কালাই থানার বালাইট গ্রামের মৃত আঃ সামাদের ছেলে আঃ রাজ্জাক, রংপুর জেলার মিঠাপুকুর থানার চকগোপাল গ্রামের মৃত আছের উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, একই জেলার পীরগঞ্জ থানার মদনখালি গ্রামের আঃ লতিফের ছেলে আশরাফুল, মিঠাপুকুর থানার শাল্টিগোপালপুর গ্রামের মৃত ছমিরুদ্দিনের ছেলে আনিছুর রহমান।
 
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের মির্জাপুর (শহিদুল ইসলামের বাগানে-এম বি ভাটা সংলগ্ন) গ্রামে ডাবু খেলার সময় জুয়ার সরঞ্জাম সহ ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত ৯ জনকে ৪২ হাজার টাকা জরিমানা করেন।
 
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, জুয়া খেলার অপরাধে জাহাঙ্গীর, এনামুল ও রবিউলকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা এবং অপর ৬ জন জুয়াড়িকে ২ হাজার করে সর্বমোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার