ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তাড়াশে অধিকার ও ক্ষমতায়ন প্রতিবন্ধী সংস্থার নতুন অফিস উদ্বোধন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ৩:৫০

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘অধিকার ও ক্ষমতায়ন প্রতিবন্ধী সংস্থার’ নতুন অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৮ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা বাজারে অধিকার ও ক্ষমতায়ন প্রতিবন্ধী সংস্থার  সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এ অফিস উদ্বোধন করা হয়। এই অফিস উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ -৩ (তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের জাতীয় সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রেজাউল করিম,নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, গণ উন্নয়ন কেন্দ’র প্রকল্প অফিসার অরবিন্দু বর্মন , ইনক্লুসিভ এডুকেশন এডুকেশন প্রকল্পের কর্মী সুমন াাহমেদ ও অত্র ইউনিয়নের বিভিন্ন  নেতৃবৃন্দ এবং আর.ই.পি.ডি সংগঠনের সদস্যবৃন্দ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন গণ উন্নয়ন কেন্দ্র এর পক্ষ থেকে অরবিন্দু বর্মন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী শিশু/ব্যক্তিদের উন্নয়নের জন্য অধিকার ও ক্ষমতায়নে প্রতিবন্ধী সংস্থার সরকারি রেজিষ্ট্রেশন করনে সর্বাত্মক সহযোগীতা এবং সংগঠনের উত্তরনে প্রাথমিক ভাবে কিছু অনুদান প্রদানের আশ্বাস দেন। তিনি আরোও বলেন, প্রতিবন্ধী মানুষের অধিকার এবং মানসম্মত একীভূত শিক্ষার জন্য তাড়াশ উপজেলায় নির্বাচিত ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় উক্ত অনুষ্ঠানে টকধরফ এবং UKaid Ges Sightsavers    এর সহযোগীতায় এবং গণ উন্নয় কেন্দ্র এর বাস্তবায়নে Inclusive Education Project  প্রকল্পটির মাধ্যমে তাড়াশ উপজেলার ১৩২ জন প্রতিবন্ধী শিশু/শিক্ষার্থী ও দুটি ওপিডি সংগঠনের ৩৬০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করে আসছে। তিনি পরিশেষে গণ উন্নয়ন কেন্দ্র কে তাড়াশ উপজেলায় আরও প্রতিবন্ধী শিশু/ব্যক্তিদের উন্নয়নে কাজ করার জন্য আহব্বান করেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

রায়হান হত্যা: যেভাবে গ্রেপ্তার হন এসআই আকবর, যেভাবে পালিয়ে যান

নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে