সরকারের কোটি কোটি টাকা অপচয়
বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি সড়ক যেন মরণ ফাঁদ, বেপরোয়া অবৈধ ড্রামট্রাক
ড্রামট্রাকের দখলে এখন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি মহাসড়ক। জনগুরুত্বপূর্ণ সড়কে প্রতিনিয়িত শতশত বালুবাহী ড্রামট্রাকসহ অন্যান্য বালুবাহী ট্রাকের দখলে সড়কগুলো। ফলে প্রতিনিয়ত চরম জনদুর্ভোগ পোঁহাতে হচ্ছে। যত্রতত্র লাইসেন্সবিহীন অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক চালক ও হেলপাররা বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে সড়কে ঘটে দুর্ঘটনা। হচ্ছে প্রাণহানি। বেশি ড্রামট্রাকের নম্বর না থাকায় দুর্ঘটনা ঘটিয়ে চালক ও হেলপাররা পালিয়ে যাওযায় ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয় না।
স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-তারাকান্দি সড়কে এসব বালুবাহী ট্রাক অবাধে চলাচলের ফলে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক সংস্কারে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ও গচ্ছা যাচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাকান্দি সড়কের ভরুয়া পর্যন্ত অর্ধশত বালুরঘাট রয়েছে। এসব সড়কে দুই মাসে কমপক্ষে ১৫-২০টি স্থানে দুর্ঘটনা ঘটেছে।
তন্মধ্যে জিগাতলায় বালুঘাটের প্রবেশ পথ এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে ড্রামট্রাক-মোটরসাইকেল দুর্ঘনার কবলে পড়ে ১৫-১৬ জন আরোহী আহত হয়। এরপর তারাকান্দি সড়কের জগৎপুরা এলাকায় ড্রামট্রাকের ধাক্কায় ইন্তিশার ইশরাক (১৯) নামে এক কলেজছাত্র নিহত ও তার বাবা সাঈদসহ অনেকে আহত হয়।
দি-হাঙ্গার প্রজেক্ট এর সম্বনয়কারী ও প্রবীণ সাংবাদিক শাহ্ আলম প্রামাণিক জানান, বালুবাহী ট্রাকের কারণে যানজটের কবলে পড়তে হয়। যত্রতত্র বালুবাহী ট্রাক চলাচলের কারণে ধুলা বালিতে চোখ-মুখসহ পুরো শরীর লেগে নোংরা হয়ে যায়। এছাড়া বেশি ভাগ বালুবাহী ট্রাকে ঢাকনাও ব্যবহার করে না। ধুলার কারণে শ্বাসকষ্টসহ দুর্ভোগ পোঁহাতে হয়। ট্রাকে অতিরিক্ত বালু লোডের কারণে সড়কগুলো যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, সড়কে অবৈধ ড্রামট্রাকসহ অন্যান্য ট্রাক চলাচলে সর্তক রয়েছে প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি