ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৮ পুলিশ কর্মকর্তা
ইরাকের তেলসমৃদ্ধ শহর কিরকুকের কাছে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর গাড়িবহরে বোমার আঘাতে অন্তত ৮ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া দুই পুলিশ সদস্য আহত হয়েছে, তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (১৮ ডিসেম্বর) কিরকুকের ৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের গ্রাম সাফরাতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিরাপত্তা সংক্রান্ত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
পুঁতে রাখা বোমার সংস্পর্শে এসে না পুলিশের গাড়িবহরে কেউ পরিকল্পিত হামলা চালিয়েছে রয়টার্সের প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।
কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওই অঞ্চলে সক্রিয় পদচারণা আছে।
একসময় ইরাকের বিশাল অংশজুড়ে আইএসের রাজত্ব ছিল, ইরাক ২০১৭ সালের ডিসেম্বরে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জয়ী ঘোষণা করে।
সুজন / সুজন
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান