ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আদালতের রায়ে বহাল ঢাদসিক শ্রমিক কর্মচারী লীগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২২ রাত ৮:০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীলীগ রেজিঃ নং-ঢাকা-৩৭০২ শ্রম আদালত কর্তৃক বাতিলের বিরুদ্ধে দায়েরকৃত আপীল মামলায় স্থগিতাদেশ প্রসঙ্গে অনুলিপি প্রদান করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীলীগ রেজিঃ নং-ঢাকা-৩৭০২ সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকাল অর্থাৎ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি ঐহিত্যবাহী এবং প্রথম সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জাতীয় প্রোগ্রামসমূহে অংশগ্রহণ করে আসছে।

এরপর ২০০৯ সালে মোঃ মিজানুর রহমান ভূইয়া এবং মোঃ ইব্রাহিম রেজিঃ নং-ঢাকা-৩৭০২ এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তারা পরাজিত হয়ে ২০১২ সালে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন থেকে বিভিন্ন কুট-কৌশল অবলম্বন করে নতুন নম্বার ৪৬৯৭ গ্রহণ করে। নম্বার প্রাপ্তির পর থেকেই তারা রেজিঃ নং- ঢাকা-৩৭০২ এর বিরুদ্ধে ষড়যন্ত করেই চলেছে। তারই ধারাবাহিকতায় তারা বিভিন্ন তথ্য ও উপাত্ত গোপন করে ২০ নভেম্বর ২০২২ সালে প্রথম শ্রম আদালত কর্তৃক রেজিঃ নং-ঢাকা-৩৭০২ বাতিলের আদেশ করেন।

“মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না, বৈরী মেঘ সূর্য্যকে খুঁজে পায় না, ক্লান্তিহীন ছুটে চলা তুমিই নেতা হে-নগর পিতা” - শেখ কামাল

ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীলীগ, রেজিঃ নং-ঢাকা-৩৭০২ এর সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন আপীল দায়ের করলে শ্রম আপীল ট্রাইব্যুনাল কর্তৃক গত ৬ ডিসেম্বরে প্রথম শ্রম আদালত কর্তৃক প্রদত্ত আদেশ স্থগিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম প্রতিষ্ঠিত এবং ঐতিহ্যবাহী সংগঠন রেজিঃ নং- ঢাকা-৩৭০২ বহালের আদেশ প্রদান করেছেন।

সুজন / সুজন

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি