মাদারীপুর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নতুন শহর এলাকার শেখ হাসিনা সড়কের একটি রেষ্টুরেন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুর রাজ্জাক। আমেরিকার আর্থিক সহায়তায় ও একমি ভেটেরিনারীর আয়োজনে এতে অংশগ্রহণ করেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিয়ান চিকিৎসক।
মাদারীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দিবস রঞ্জন বাক্চী এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ ট্রেনিং কর্মকর্তা ডা: শচীন্দ্র নাথ বিশ্বাস। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন একমির রিজিওনাল সেলস ম্যানেজার মো: বাবুল আক্তার। এতে মাল্টিমিডিয়া স্লাইডের মাধ্যমে কর্মশালার মূল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডা: একেএম আনোয়ার মস্তফা।
ডা. মো: ওয়াহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, একমি ব্রান্ড এক্সিকিউটিভ ডা: মো: তৌহিদুল ইসলাম, মিল্কভিটার ব্যবস্থাপক সহ অন্যরা।
কর্মশালায় গবাদি পশুতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হ্রাস করার পাশপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যার সরাসরি উপকারভোগী হবেন গবাদি পশুর খামারী, ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ। ওয়ান হেলথ মানে একই ছাতার নিচে সুস্থ প্রাণি, নির্মল পরিবেশ ও সুস্থ মানুষ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা