কয়রায় বিজয়ের আনন্দে কপোতাক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা
আবহমান গ্রামবাংলার নদ-নদীতে এতিহ্যবাহী খেলা নৌকা বাইচ। মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার কয়রায় কপোতাক্ষ নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা কপোতাক্ষের দুই পাড়ে কানায় কানায় ভরে যায়।
নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন এসব নৌকা নদীতে তুমুল বাইচ শুরু করে। খুটিকাটা চাইলখোলা থেকে শুরু হয়ে নৌকা বাইচটি কয়রা সদরে থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ৩ রাউন্ডে চলে এ বাইচ।
ঠিকারী, কাশির বাদ্যে ও তালে জারি সারি গানগেয়ে এবং নেচে “হেঁইও হেঁইও রবে” বৈঠার ছলাৎ- ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয় নদীতে।উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আয়োজনে স্থানীয় সাংসদ আক্তারুজ্জামান বাবুর সার্বিক সহয়োগীতায় প্রযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৪ টি দল অংশ নেয়।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে কয়রার কপোতাক্ষ নদীর খুটিকাটা চাইলখোলা থেকে শুরু হয়ে নৌকা বাইচটি কয়রা সদরে মদিনাবাদ লঞ্চঘাট এসে শেষ হয়। বাইচে কয়রার মহেশ্বরীপুরের সুন্দরবন টাইগার ক্লাবের নৌকা ১ম ও টুঙ্গিপাড়ার নৌকাটি ২য় হয়। আনন্দ উপভোগের পাশাপাশি আগত মানুষদের মধ্যে একটা সেতু বন্ধনও তৈরী হয়। নৌকায় ও ট্রলারে করে নৌকা বাইচ দেখতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ সময় বাইচ নির্বিঘ্ন করতে নদীতে থানা পুলিশ,ফায়ার সার্ভিস ও উপজেলা ছাত্রলীগের কর্মীরা নদীতে টহল দেয়।
মনোমুগ্ধকর নৌকা বাইচ উপভোগ কালে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন- নদী মাতৃক বাংলাদেশে নৌকা বাইচ খেলাটি অত্যন্ত জনপ্রিয়। হাজারো মানুষের ঢল তা আবারো প্রমান করলো। এমন আয়োজন একদিকে যেমন বিনোদন দেয়, তেমনি নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে সহযোগিতা করে। এ ধরণের সুস্থ বিনোদন আপামর জনতার চিত্তকে উৎফুল্য করে। শেষে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামীতেও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে সকলকে নৌকার পক্ষে এক যোগে কাজ করার আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমান জানান, সবার সহযোগিতায় নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষ আনন্দঘন পরিবেশে নৌকা বাইচ উপভোগ করেছেন। মহান বিজয় দিবসকে আনন্দমুখর ও স্মরণীয় করতেই এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তাজ্জরুমান বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা,সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, অফিসার ইনচার্জ এ বি এম এস দোহা (বিপিএম), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ,আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, শাহনেওয়াজ শিকারী, প্যানেল চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা, খগেন্দ্রনাথ মন্ডল, এস এম জিয়াদ আলী, খয়রুল আলম, আব্দুস সামাদ খা, লুৎফর রহমান,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মারুফ হোসেন, আবু সাঈদ খান, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।
সুজন / সুজন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’