ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ১১:৭

রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতরা হলেন, শেরমস্ত ভবানীগঞ্জ এলাকার কৃষক শহির উদ্দিন (৪০) , শেরমস্ত বানিয়াপাড়া এলাকার আজানুর (৪৬) , খাদেমুল ইসলাম (৩৮), আলমপুরের ইজি বাইক চালক হাবিবুল্লাহ (৪৫) । হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  কুর্শা  ইউনিয়নের জিগাতলা নেংটিছিরা ব্রিজে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.২০ মিনিটে তারাগঞ্জ থেকে সৈয়দপুরগামী একটি ইজিবাইককে সৈয়দপুর থেকে রংপুরগামী রোগীবাহী এম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৫১৭৪৭৯) ধাক্কা দেয় । ইজি বাইকটির গতি নিয়ন্ত্রণহীন হলে ইজি বাইকের পেছনে থাকা রংপুর থেকে সৈয়দপুরগামী একটি ঘাতক ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন । আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে আরও ১ জনের মৃত্যু ঘটে ।
হাইওয়ে থানার এসআই নূর আলম বলেন , আমরা ঘটনাস্থলে এসে চারজনকে মৃত অবস্থায়  উদ্ধার করি । পলাতক ট্রাকটি আটকানো সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এস এম শরীফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, সন্ধ্যা ৬.৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ ৪টি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী , সার্কেল এএসপি জাহিদ , সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা,তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান, হাইওয়ে ওসি শেখ মোহাম্মাদ মাহাবুব মোর্শেদ  , কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ ।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু