ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নতুন বছরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে চালিকাশক্তি যোগাবে চীন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ৩:২২
 ডিসেম্বরে চীনের বার্ষিক কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। তাতে চীনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের অর্থনৈতিক পরিকল্পনাওগ্রহণ করা হয়েছে। 
 
আগামি বছর চীনের অর্থনীতি কোন পথে পরিচালিত হবে—তার ওপর নজর রাখছে সারা বিশ্ব। তাই কর্মসম্মেলনে বলা হয়েছে, “আগামি বছর চীনের অর্থনীতিতে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টা চালানো হবে। গুণগত মানের উন্নয়নের পাশাপাশি পরিমাণের উপযোগী প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে। সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের জন্য ভালো সূচনা ও পদক্ষেপ সৃষ্টি করা হবে।” এসব কথায় আগামি বছর চীনের অর্থনীতি কোন পথে পরিচালিত হবে-তার দিকনির্দেশনা পাওয়া যায়। পাশাপাশি, বিশ্বের জন্য শুভ বার্তাও রয়েছে। ১৭ ডিসেম্বরচায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।
 
সম্পাদকীয়তে বলা হয়েছে, কর্মসম্মেলনের সংবাদে মোট ৩১বার “স্থিতিশীলতা” শব্দটি উল্লেখ করা হয়েছে। তাতে চীনের প্রতি বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি জরিপ থেকে জানা গেছে,বেশ কিছু কারণে ২০২২ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি শিথিল হয়েছে। ২০২৩ সালে তাআরও সংঙ্কুচিত হবে। ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার গত জুন মাসের পূর্বাভাষতথা ৩ শতাংশথেকে কমে ১.৯ শতাংশে নেমে আসবে। এমন প্রেক্ষাপটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে চীনের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা খুব তাত্পর্যপূর্ণ। 
 
কর্মসম্মেলনে বলা হয়েছে,চীনের অর্থনীতিতে রয়েছে শক্ত বলিষ্ঠতা, সম্ভাবনা এবং প্রাণচাঞ্চল্য। বিভিন্ন নীতি বাস্তবায়নের সাফল্যও দৃশ্যমান হচ্ছে। আগামি বছর চীনের অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জর করবে বলে অনুমান করা হচ্ছে। আগামি বছর অর্থনৈতিক কার্যক্রমে করোনা প্রতিরোধ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমন্বয়করা হবে। ফলে চীনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি দ্রুততর হবে এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে পর্যাপ্ত চালিকাশক্তি যোগাবে চীন। সূত্র: রুবি, সিএমজি।

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের