২৫ শে ডিসেম্বর কমলগঞ্জে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন
আগামী ২৫ শে ডিসেম্বর কমলগঞ্জে অনুষ্ঠিত হবে মণিপুরি মুসলিম সম্প্রদায়ের '৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২'। এতে ভারতের মণিপুর রাজ্যের এমএলএ,ইসলামী চিন্তাবিদ,কবি ও সাহিত্যিক সহ ভারতের ৫৪ জন প্রতিনিধি অংশ নিবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাখা হয়েছে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এছাড়া দেশ-বিদেশের উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি রয়েছেন অতিথি তালিকায়। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জের আদমপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মণিপুরী মুসলিম (পাঙাল) কমিউনিটি অব বাংলাদেশ এর আয়োজনে আগামী ২৫ ডিসেম্বর আদমপুরের জি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২” অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, দুপুরে মধ্যাহ্নভোজ ও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ কনভেনশনে আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলন মণিপুরী মুসলিম (পাঙাল) কমিউনিটি অব বাংলাদেশ এর উপদেষ্টা প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী,আব্দুস সামাদ,সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম সম্পাদক সাজ্জাদুল হক স্বপন ও কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।এরআগে ২০১৯ সালের ১২ মার্চ বাংলাদেশে 'অ্যাসেম্বলী অব মণিপুরি মুসলিম ২০১৯' এবং একই বছরের ২২ ডিসেম্বর ভারতের মণিপুরে অনুষ্ঠিত হয় 'ইন্টারন্যাশনাল মৈতৈ পাঙাল কনভেনশন ২০১৯'।
এমএসএম / এমএসএম
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
Link Copied