ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

তজুমদ্দিনে কোরবানীর হাটে ভেটেরিনারী মেডিকেল টিম


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২১ বিকাল ৬:৩

ভোলার তজুমদ্দিনে বিভিন্ন কোরবানীর পশুর হাট-বাজারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ভেটেরিনারী মেডিকেল টিম বাজার মনিটরিং ও প্রাণিস্বাস্থ্যসেবা প্রদান করছেন। ক্ষতিকর রাসায়নিক/ষ্টেরয়েড (হরমোন) ব্যবহার করে মোটাতাজাকরণ গরু চিহ্নিতকরণ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, হাটে হঠাৎ গবাদিপশু আসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা প্রদান, অনলাইনে বিক্রির জন্য গবাদিপশুর ছবি আপলোড করা ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা গঠিত টিমের প্রধান কাজ। 


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের (পিএএ) নেতৃত্বে গঠিত টিমের অন্যান্য সদস্যরা হলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ নাহিদুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ মাঠ সহকারী, ভেটেরিনারী মাঠ সহকারী, কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান, ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর। 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ) বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর বাজার সামনে রেখে ক্রেতা-বিক্রেতার জন্য আমাদের এ কার্যক্রম। আমাদের এ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ঈদের আগের দিন পর্যন্ত পশুর হাটগুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে অসুস্থ, রোগাক্রান্ত কিংবা ক্ষতিকর রাসায়নিক হরমোন ব্যবহার করে মোটাতাজাকৃত গরু বিক্রয় বন্ধ হবে। এখন পর্যন্ত পশুর হাটগুলোতে কোন অসুস্থ ও ক্ষতিকর হরমোন প্রয়োগ করা গরু ছাগল পাওয়া যায়নি। হাট-বাজারগুলোতে মেডিকেল টিম পরিচালনা করায় ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আরো জানান, উপজেলায় এ বছর ৪ হাজার ৯৩৪টি গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে। কিন্তু কোরবানির জন্য চাহিদা রয়েছে ৮ হাজার ৬০৩টি পশুর। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন