তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ হলরুমে ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন গণ উন্নয়ন কেন্দ্র’র প্রকল্প কর্মকর্তা অরবিন্দু বর্মন। তাড়াশ উপজেলাধীন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও মানব পাচার সম্পর্কে, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, সংশ্লিষ্ট আইন ও আইনের প্রয়োগ বিষয়ে সচেতনতা, দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধির জন্য ওরিয়েন্টেশনটি করা হয়। এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার। এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক । এছাড়াও শিক্ষক, নিকাহ রেজিষ্টার, ইউপি সদস্য, সচিব, পিয়ার লিডার, শিক্ষার্থী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামীতে তার ইউনিয়ন পরিষদ বাল্যবিবাহ মুক্ত করবেন এবং পাশাপাশি অত্র ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডির ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পার্সন (এফএসটিআইপি) এ্যাকটিভিটি প্রকল্পের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত প্রকল্পটি উইনরোক ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় এবং ইউএসএআইডি’র অর্থায়নে তাড়াশ উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার