গাজীপুরে অধিকাংশ মা মাতৃত্বকালীন চিকিৎসা সেবা নেওয়া থেকে বিরত থাকেন
গাজীপুরে প্রসবকালীন অধিকাংশ মা মাতৃত্বকালীন চিকিৎসা সেবা নেওয়া থেকে বিরত থাকেন। এদের বেশিরভাগ নিজ নিজ বাড়ি বা দাইয়ের কাছে প্রসব চেষ্টায় ব্যার্থ হয়ে ক্লিনিকে আসেন। চিকিৎসা নেওয়ার ব্যাপারে অসচেতনতা, অসাবধানতার কারণে এমনটি হয়ে থাকে বলে গাজীপুর মহানগরের প্রেক্ষাপটে মন্তব্য করেছেন মেরী স্টোপস ক্লিনিকের গাজীপুর বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক আসিফ মাহমুদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে মেরী স্টোপস বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি ওই তথ্য জানান।
আসিফ মাহমুদ আরো জানান, মাসে প্রসবকালীন চিকিৎসা নিতে আসা ১’শ মায়ের মধ্যে ৩৮ ভাগ মায়ের স্বাভাবিক প্রসব এবং ৬২ ভাগ মায়ের বিভিন্ন জটিলতার কারণে সিজারিয়ান অপারেশন করানো হয়। তাদের মধ্যে রোগীর জরায়ুতে টিউমার, বিস্তৃত গর্ভফুল, রক্তস্বল্পতা প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব মা’য়েরা প্রসবের আগে ধারাবাহিক এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে অসতর্ক এর্ব উদাসীন। তাছাড়া গাজীপুরে প্রশিক্ষিত দাইয়ের যথেষ্ট অভাব রয়েছে।
তিনি জানান, গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এখানে ভাসমান মানুষের বসবাস বেশি। পিক আওয়ারে সুযোগ না থাকা, পোশাক কারখানায় চাকুরী, তথ্য না জানাসহ মাতৃত্বকালীন চিকিৎসার ব্যাপারে বঞ্চিত থাকে। মেরী স্টোপস ক্লিনিকের দেওয়া চিকিৎসা সেবা এবং তাদের নিজস্ব পর্যবেক্ষণে গাজীপুরের প্রেক্ষাপটে এসব চিত্রি উঠে এসেছে। মেরী স্টোপস এসব ক্ষেত্রে রোগীর চাহিদানুযায়ী চিকিৎসা সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন টিভি ব্যাক্তিত্ব শাহনাজ মুন্নী। বক্তব্য দেন মেরী স্টোপস বাংলাদেশের ডিরেক্টর করপোরেট সার্ভিস জাহিদুল ইসলাম আনসারী, ক্লিনিক অপারেশন্স ম্যানেজার আসাদুজ্জামান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ, ডিরেক্টর এক্সটারনাল রিলেশন্স এন্ড নিউ বিজনেস ডেভেলপমেন্ট ডা. ফারহানা আহমেদ, ডা. শারমীন খান, ডা. ইসমত জাহান নাদিয়া, ডা. রেহানা সরদার প্রমূখ।
এমএসএম / সুজন
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল