ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-১২-২০২২ রাত ৯:৫৭
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার আয়োজনে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সদর থানা প্রাঙ্গণে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। 
 
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহা প্রমুখ।
 
 মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মহান বিজয় দিবসে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে সকলের সাথে সুসম্পর্ক  গড়ে তোলার উদ্দেশ্যে এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টর আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল থানাতেই এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। আইন- শৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলা আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। খেলা আমাদের মন জগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করবে বলে মনে করি।
 
 উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিস ও মানিকগঞ্জ জেলা ডিএসবি এই দুইটি দল অংশগ্রহণ করেন। মোট ১৬ টি দলের অংশগ্রহণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর সোমবার উক্ত ব্যাডমিন্টন  টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সুজন / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার