উন্মুক্তকরণে অর্থনৈতিক বিশ্বায়নে নতুন চালিকাশক্তি যোগাবে চীন
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক কর্মসভা। তাতে বলা হয়, আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং তার উত্তম ব্যবহার নিশ্চিত করবে চীন। সেসঙ্গে উন্মুক্তকরণের মান, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতার মান জোরদার করা হবে।
বিদায়ী বছরের প্রথম ১০ মাসে চীনে মোট ১ ট্রিলিয়ন ৮৯ বিলিয়ন ৮৬০ মিলিয়ন ইউয়ান বৈদেশিক বিনিয়োগ ব্যবহার হয়েছে। উচ্চতর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগ ব্যবহারের অনুপাত ছিল ৩১.৭ শতাংশ।
চীন বিশ্বের ১৪০টি দেশ ও অঞ্চলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং গেল ১০ বছরে নানা দেশের সঙ্গে ১৯টি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন। পাশাপাশি, দেশের অভ্যন্তরে ২১টি অবাধ বাণিজ্য পরীক্ষমূলক এলাকা ও হাইনান অবাধ বাণিজ্য বন্দর নির্মাণ করেছে।
২০২১ সালে বিশ্ব বাণিজ্যের পরিমাণে চীন ও তার অবাধ বাণিজ্য অংশীদারদের মধ্যে বাণিজ্যের অনুপাত ১৭ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছিল।
বিশ্ব উন্মুক্তকরণ প্রতিবেদন-২০২২ অনুযায়ী, ২০১২-২০২০ সালে চীনের উন্মুক্তকরণ সূচক ৫.৬ শতাংশ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক বিশ্বায়নের গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয় বেইজিং। সূত্র: শিশির,সিএমজি।
এমএসএম / এমএসএম
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
Link Copied