গাজীপুরে তক্ষক ও ইয়াবাসহ পাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
গাজীপুরে বিলুপ্ত প্রাণী তক্ষক পাচারকারী চক্রের তিন সদস্য এবং ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি তক্ষক ও ৮’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) গাজীপুর মহানগরের বাসন থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে জিএমপি’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জিএমপি’র উপ-কমিশানর (ডিসি) আবু তোরাব মো: শামসুর রহমান এ তথ্য জানান। উভয় ঘটনায় বাসন থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহের কোতয়ালী থানার বলাশপুর এলাকার মহরম আলীর ছেলে মাসুদ রানা (৫৩), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে ইদ্রিস আলী (৪৮), নোয়াখালী জেলা সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে শাহিন আলম (৪২), ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলো শেরপুর জেলা সদর উপজেলার রৌহা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী মুন্নী বেগম (৩০), গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন হারবাইন এলাকার ছামেদ আলীর ছেলে নজরুল ইসলাম (৫২), এবং একই এলাকার খালেক মোল্লার ছেলে মিলন মোল্লা (২৩)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় তক্ষক পাচারকারী চক্রের সদস্য মাসুদ রানা কক্সবাজার থেকে একটি তক্ষক বিক্রির উদ্দেশ্যে গাজীপুরে নিয়ে আসে। পরে মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকার সিদ্দিক হাজীর ফার্নিচারের দোকানের সামনে বিক্রির উদ্দেশ্যে ক্রেতা ইদ্রিস আলী এবং শাহিন আলমের জন্য অপেক্ষা করছে। এ খবরে পুলিশ ওই দোকানের সামনে অবস্থান নেয়। পরে বিক্রির আলোচনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা সংঘবদ্ধ বন্য প্রাণী পাচারকারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বন্য প্রাণী সংগ্রহ করে কালোবাজারের মাধ্যমে দেশের বাহিরে পাচার করে আসছে। পাচারকারী চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
এসআই সাখাওয়াত হোসেন জানান, একই দিন বিকেল ৩টায় ৮’শ পিছ ইয়াবা পাচারকালে এক নারীসহ তিন মাদক ববসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা কক্সবাজার থেকে গাজীপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারের ভেতরে ৮শ’ পিস ইয়াবা পাচার হচ্ছে। এ খবরে গাজীপুর মহানগরের নলজানি এলাকার ওই কুরিয়ার সার্ভিসের সামনে পুলিশ অবস্থান নেয়। পরে ডেলিভারী করে নেয়ার সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ১৫ নং কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ওই নারীসহ তিনজনকে আটক করে এবং সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারে তল্লাশী চালিয়ে ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কক্সবাজার ও কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা