সাভারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঢাকার সাভারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে বৃহস্পতি বার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সভায় প্রধান অতিধি হিসাবে উপস্হিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, কিশোর গ্যাং ও মহাসড়ক নিরাপত্তা বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, সমবায় অফিসার মোঃ রুহুল আমিন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, মোঃ সালাউদ্দিন খান নঈম, সাধারণ সম্পাদক, সাভার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটিসহ সাভার উপজেলার কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ