ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখরিত পাঠাগার সম্মেলন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২২ বিকাল ৬:৩৫

জ্ঞান-নির্ভর এবং ন্যায়-ভিত্তিক সমাজ নির্মাণে “পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়” এই স্লোগানকে সামনে রেখে দেশের সকল বেসরকারি পাঠাগার নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ দিন ব্যাপি পাঠাগার সম্মেলন শুরু হয়েছে। উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজ মাঠে আয়োজিত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাঠাগার সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সম্মেলন শনিবার (২৪ ডিসেম্বর) সম্মেলন শেষ হবে। 

পাঠাগার সম্মেলন কমিটির আহবায়ক আবদুস ছাত্তার খানের সভাপতিত্বে উদ্বোধনের প্রথম দিন সম্মেলনে অংশ নেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গ্রন্থ বিশেষজ্ঞ লেখক খান মাহবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের প্রমুখ।

পাঠাগার সম্মেলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার দেশ বরণ্য কবি, সাহিত্যেক, লেখক, সাংবাদিক ও গবেষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল। সম্মেলনে দেশের ১৭০ টি পাঠাগারের লোকজন সমবেত হচ্ছেন। পাশাপাশি সম্মেলনে পাঠাগারসহ বিভিন্ন স্টল অংশগ্রহণ করে। এছাড়া তিনব্যাপি এই পাঠাগার সম্মেলনে রাতে গ্রামীণ লোকসংগীত, বাউল গান, পালাগান, জারিগানসহ রয়েছে নানা আয়োজন।

উদ্বোধনের প্রথম দিনে পাঠাগারের সংকট, সম্ভাবনা, বেঁচে থাকার কৌশল, পাঠক বৃদ্ধির উপায়, সরকারের করণীয়, দাবি-দাওয়া সমাজে পাঠাগারের ভূমিকা ইত্যাদি নানা বিষয় নিয়ে বক্তারা আলোচনা করে। এতে তুলে ধরা হয় গ্রাম পাঠাগারের নানাবিধ গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এছাড়া দেশের প্রতিটা গ্রামে পাঠাগার বা লাইব্রেরি গড়ে তোলাসহ নবীন ও প্রবীণ লেখকদের নতুন নতুন লেখা বিষয়ক বক্তব্য রাখেন অনুষ্ঠানের আলোচকবৃন্দরা।

সুজন / সুজন

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত