ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন সাটুরিয়ার ওসি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-১২-২০২২ দুপুর ১১:৩৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়েছেন সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস।
 
গতকাল দুপুরে সাটুরিয়া থানা চত্বরের সামনে মোবাইলের প্রকৃত মালিক রঞ্জিত মন্ডলের হাতে তার মোবাইলটি ফিরিয়ে দেন তিনি। হারানো মোবাইল ফিরে পেয়ে মোবাইলের মালিক রঞ্জিত খুশিতে কি বলবে সেটা বুঝে উঠতে পারেননি ওই সময়।
 
এর আগে গত ২০ নভেম্বর রঞ্জিত মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোনটি সাটুরিয়া আসার পথে হারিয়ে যায়। এরপর গত ২ ডিসেম্বর সাটুরিয়া থানায় এসে সাধারণ ডাইরী করেন তিনি। পরে থানার ওসি সুকুমার বিশ্বাস তার থানায় দায়িত্বপ্রাপ্ত এস আই মনিরুল ইসলাম মনিরের কাছে দায়িত্ব দেন মোবাইলটি খুজেঁ বের করার জন্য। পরে থানার এসআই মনিরুল ইসলাম তথ্য প্রযুক্তির  মাধ্যমে জানতে পারেন মোবাইলটি সাটুরিয়া উপজেলার জান্না এলাকায় আছে। পরে মোবাইলটি উদ্ধারে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামেন তিনি। সেখানে যেয়ে তিনি দেখেন মোবাইলটি ৩২ বছর বয়সী একজন নারীর কাছে আছে । তাকে জিঙ্গেস করলে তিনি জানান, তিনি মানিকগঞ্জ সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকার এনামুলের সহযোগীতায় ঢাকার ধামরাইয়ের এক যুবকের নিকট থেকে ৭ হাজার টাকায় ক্রয় করেছেন। পরে সেখান থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে থানায় জমা করেন এসআই মনির।
 
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, রঞ্জিত মন্ডল তার মোবাইল ফোনটি হারিয়ে থানায় সাধারণ ডাইরী করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনটি একটি মহিলার নিকট থেকে উদ্ধার করে রঞ্জিত মন্ডলের হাতে তুলে দেওয়া হয়েছে। এসময় এসি আরো জানান, ওই মহিলাটি ৭ হাজার টাকা কিস্তি করে মোবাইল ক্রয় করেন। তবে মহিলাটি যার নিকট থেকে মোবাইলটি ক্রয় করেন তাকে খুঁজে বের করে মহিলাটির টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে আশ্বাস দেন থানার ওসি সুকুমার বিশ্বাস।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার