ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শৈলকুপা সাব-রেজিস্ট্রার,দলিল লেখকসহ উনিশ জনের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে দলিল জালিয়াতির মামলা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৩-১২-২০২২ দুপুর ১২:৩৯

শৈলকুপা সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার,তিনজন দলিল লেখক বাবুল আক্তার, সেবানুর মজনুসহ, কুষ্টিয়া জেলা রেজিস্ট্রারের কার্য্যালয়ের প্রধান সহকারী বেষ্টপুর গ্রামের ইব্রাহিম হোসেন বাবুল এবং প্রধান জালিয়াতকারি হাটফাজিলপুর গ্রামের ভুমিদস্যু ফরিদুল ইসলাম ভুন্ডুলেসহ উনিশ জনের বিরুদ্ধে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে দলিল জাল-জালিয়াতির ঘটনায় মামলা দায়ের হয়েছে।যাহার মামলা নং ৫৫৫/২২,তারিখঃ২২/১২/২০২২ ইং।ধারাঃ ৪২০/৪৬৩/৪৬৭/৪৬৮/৪৭১/ ৫০৬(২)পেনাল কোড।মামলার বাদী হচ্ছে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীম।

মামলা সূত্রে জানা গেছে, শৈলকুপা সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ লেনদেনকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী জালিয়াত চক্র ও কর্মচারী-দালাল সিন্ডিকেট।ব্যাপক ঘুষ বানিজ্যেও মাধ্যমে  অফিসের অনিয়মকে নিয়মে পরিণত করে সাব-রেজিষ্ট্রি অফিসকে অপ্রতিরোধ্য স্বর্গরাজ্যে পরিনত করেছে।র্দীঘবছর ধরে জমি রেজিষ্ট্রির সকল প্রকার জালিয়াতির কাজসহ দলিল রেজিষ্ট্রি জালিয়াতি, ভূয়াপর্চা তৈরি,স্বত্তের থেকে অতিরিক্ত রেজিস্ট্রি, নামপত্তনের খারিজ খতিয়ান জালিয়াতি,দলিলের বালাম বই থেকে পাতা ছেড়া,দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায়, টেম্পারিং ও জাল করাসহ কৌশলে প্রতারণা মুলকভাবে দলিল রেজিষ্ট্রি জালিয়াতি করায় ভূক্তভুগি আদালতে মামলা দায়ের করেছেন।সাব-রেজিষ্ট্রার,দলিল লেখক,গ্রহীতা,দাতা,স্বনাক্তকারিদের যোগসাজশে ব্যাপক জাল-জালিয়াতি ঘুষ-বানিজ্যের মাধ্যমে কর্তৃপক্ষের ক্ষমতার অব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণ জনিত অপরাধ সংগঠিত করে জমি রেজিষ্ট্রি সম্পন্ন হয়ে থাকে শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের এই জালিয়াতি সিন্ডিকেট।

জালিয়াতি দলিল নং ৬০৪০/২১,দলিল নং-৬৩০৫/১১, দলিল নং-২০৭১/১৪, দলিল নং ১৭৫০/১০,দলিল নং-৬৮৪০/৬৮, দলিল নং ৩০৭১/২০০১, দলিল নং ১৫৯/২০০১,দলিল নং৫৬৮৬/২০০০, দলিল নং ৩৫৫৭/২০০০, ৫৬৮৫/০৯ এবং দলিল নং ৫৬৮৬/০৯। এছাড়াও ভূমিদস্যু ফরিদুল ইসলাম ভুন্ডুলে দাতা হয়ে তার প্রাপ্ত সমূদয় সম্পত্তি গ্রহীতা রেজাউল ইসলামের নিকট কবলা দলিল নং ১১৩৯/৮১,রেজিষ্ট্রি তারিখঃ ২০/০১/১৯৮১ দলিলে বিক্রয় করার পরও উক্ত গ্রহীতা ব্যতিরেখে একই জমি দ্বিতীয় বার জালিয়াতির আশ্রয়ে বিক্রয় করেছে।উক্ত ১১৩৯/৮১ নং দলিলটি যশোর ডি.আর অফিস থেকে বালাম বইয়ের পাতা ছিড়ে ফেলা হয়েছে ব্যাপক ঘুষ-বানিজ্যের মাধ্যমে।্এছাড়াও শৈলকুুপা থানায় সাব-রেজিস্ট্রারে বিরুদ্ধে দুনীতি দমন কমিশন মামলা করেন,যাহার মামলা নং  ০৬/২৬০, তারিখ ১০/১১/২০১৪।উল্লেখঃইতিপূর্বে আসামী ফরিদুল ইসলাম ভুন্ডুলের বিরুদ্ধে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে, দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেন হাটফাজিলপুর গ্রামের রবিউল ইসলাম জোয়ার্দ্দার সাবেক ম্বেবর। যাহার মামলা নং শৈল,সি,আর,১০৩/১২র্।

মামলার বাদী ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীম বলেন,আসামীগনের যোগসাজশে জাল-জালিয়াতি প্রস্তুতের মাধ্যমে যে সকল দলিল রেজিষ্ট্রি সম্পন্ন হয়েছে তারফলে আমার সম্পত্তির মালিকানা আমার নিকট থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। দলিল অংশ ইচ্ছাকৃত ভাবে মিথ্যা দলিল প্রস্তুত(making a false document) করা হয়েছে।যাহার ফলে অবৈধ্য অধিকার তৈরি হওয়ায় আমার অপূরনীয় ক্ষতি হয়েছে এবং আমি আমার বৈধ্য অধিকার হইতে বঞ্চিত হয়েছি।বিচারের মাধ্যমে জালিয়াত কারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হলে দলিল জালিয়াতি দুরকরা সম্ভব হবে। 

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক