ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশ্বে কমেছে মৃত্যু, বেড়েছে সংক্রমণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ১০:২২

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৬৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৮২ হাজার ৫৮৯ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ২৫৯ জন।এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ১৪৭ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারে এই সব তথ্য পাওয়া গেছে।

গত একদিনে আক্রান্ত ও মৃতের হিসাব বিবেচনা করেলে দেখা যায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ২০০। আর আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৭ হাজারের বেশি।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৪ হাজার ১৮৯ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৫২ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৭৮৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯২ লাখ ৬২ হাজার ৫১৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৫০ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১০ লাখ ২৫ হাজার ৮৭৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ১২ হাজার ৫৬৩ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৮ লাখ ৩৩ হাজার ৩৪১ জন, রাশিয়ায় ৫৮ লাখ ৮২ হাজার ২৯৫ জন, যুক্তরাজ্যে ৫২ লাখ ৮১ হাজার ৯৮ জন, ইতালিতে ৪২ লাখ ৭৮ হাজার ৩১৯ জন, তুরস্কে ৫৫ লাখ ৭ হাজার ৪৫৫ জন, স্পেনে ৪০ লাখ ৬৯ হাজার ১৬২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৮ হাজার ৩৬৭ জন এবং মেক্সিকোতে ২৬ লাখ ১৬ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮