সিকিমে সেনা বহনকারী ট্রাক খাদে পড়ে ১৬ জন নিহত
ভারতের সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর ১৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ ডিসেম্বর) সেনাসদস্য বহনকারী ওই ট্রাকটি এক গিরিখাতে পড়ে গেলে ওই ১৬ জন মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনা বহনকারী তিনটি ট্রাকের একটি বহর উত্তর সিকিমের খাঁড়া ঢাল বেয়ে নামার সময় পিছলে একটি খাদে পড়ে যায়। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং বাকি ১৩ জন সৈনিক। এ ছাড়াও এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৩ টি ট্রাকের ওই বহর শুক্রবার সকালে উত্তর সিকিমের ছাতেন থেকে দাঙ্গুর দিকে যাচ্ছিল। পথিমধ্যে জেমা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। ঘটনাস্থল থেকে ৪ জন আহত সৈনিককে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার ও ১৩ জন সৈনিক নিহত হয়েছেন।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা টুইটে রাজনাথ সিং বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জাতি তাদের আত্মত্যাগ এবং দেশের প্রতি তাদের নিবেদনের কারণে কৃতজ্ঞ। শোকাহত পরিবারগুলো প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
সুজন / সুজন
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান