ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে নতুন সংযোজন হলো অক্সিজেন কনসেন্ট্রেশন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ১১:২৯
‘হটলাইনে ফোন করি, অক্সিজেন যাবে আপনার বাড়ি’- এই স্লোগানকে সামনে রেখে কয়রা উপজেলায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর নিজস্ব অর্থায়নে আর্তমানবতার সেবায় আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক এবং অক্সিজেন ব্যাংকের নতুন সংযোজন অক্সিজেন কনসেন্ট্রেশন উদ্বোধন করাহয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কয়রায় করোনা রোগীদের সুচিকিৎসার জন্য অক্সিজেন ব্যাংকের নতুন সংযোজন অক্সিজেন কনসেন্ট্রেশন যন্ত্র প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। করোনা ভাইরাসের ভয়াবহতায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে একান্ত নিজস্ব অর্থায়নে উপজেলায় এ অক্সিজেন কনসেন্ট্রেশন প্রদান করেন সাংসদ বাবু।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. কেরামত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, আওয়ামী লীগ নেতা মাস্টার খায়রুল আলম, নির্মল চন্দ্র, জিয়াউর রহমান জুয়েল, যুবলীগ নেতা অ্যাড. আরাফাত হোসেন, জাকারিয়া, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, আশিকুজ্জামান প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে কয়রায় আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক চালুর উদ্যোগটি অনন্য দৃষ্টান্ত। ‍এই মুহূর্তে করোনা রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান।
 
এ সময় এমপি বাবু বলেন, সময়মতো অক্সিজেন পৌঁছে দিলে একজন রোগীর যেমন জীবন বাঁচতে পারে আবার অক্সিজেনের অভাবে একজন রোগীর জীবনহানিও ঘটতে পারে। আমি চাই কয়রা উপজেলার মানুষ যাতে অক্সিজেনের অভাবে না মরে, সে জন্য এ অক্সিজেন ব্যাংক।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার