গরুবোঝাই ট্রাকে ডাকাত দলের গুলি, ড্রাইভার নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের গুলিতে আব্দুর রহমান নামে এক ট্রকা ড্রাইভার নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাগুরা থেকে ১২টি গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট এলাকায় যাওয়ার সময় ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় ৪ নম্বর ব্রিজ পার হওয়ার সময় ৪-৫ জন ডাকাত অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামাতে বলে। ড্রাইভার ট্রাকটি না থামালে ডাকাতরা ড্রাইভারকে গুলি করলে ট্রাক তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। নিহত আব্দুর রহমান যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রামের মোহাম্মদ বশির মিয়ার ছেলে বলে জানা গেছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গরুর মালিক মাগুরা থেকে গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট যাওয়ার সময় হযরত বায়েজিদ লিংক রোড এলাকায় ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতের গুলিতে ওই ট্রাকের ড্রাইভার নিহত হন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied