ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুই, আহত ৬


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৪-১২-২০২২ বিকাল ৫:১১

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ছয়জন। ফেনীতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চালক ও এক নারী যাত্রী নিহত এবং ছয় যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে একজন প্রবাসীসহ ছয়জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ফেনীতে আসছিল। গাড়ী চালকের ঘুম আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত ও ফেনী সদর হাসপাতালে ভর্তির পর এক নারী যাত্রী নিহত হয়। 

ফেনী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ মাহমুদ জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সত্যতা নিশ্চিত করে ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রীতি / প্রীতি

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ