তাড়াশে ভিজিএফের চাল বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয় চত্বরে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে সরকারি বরাদ্দ থেকে এ চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, পৌর সচিব আশরাফুল আলম ভূঁইয়া, জাতীয় চার নেতা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিকসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
এমএসএম / জামান
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং