ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় বর্ণাঢ্য মিলন মেলার মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৩:৫৭

প্রতিষ্ঠার ষষ্ঠ দশকে ১ম বারের মতো খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনীর বর্ণাঢ্য জমকালো ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনভর  অগ্রজ-অনুজের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।প্রতিষ্ঠার ৬০ বছরে আয়োজিত পুনর্মিলনী মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা  খুঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। উৎসবে পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক হরষিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালি অংশ নিয়ে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা পর্বে ক্রেস্ট, উপহার সামগ্রী তুলে দেবার পর অনুভূমি প্রকাশ পর্বে শিক্ষকদের বক্তৃতায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম নূরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত শিক্ষক নূর মোহাম¥দ মোড়ল, হরষিত কুমার মন্ডল,আব্দুল মতলেব ,আব্দুল হামিদ,নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ মন্ডল,মোজাম্মেল হক,নিরাপদ গাইন,আব্দুর রহমান বাচ্চু,ওসমান গণি,আনিছুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার