ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে গৃহবধু অপহরনের মামলায় চাচা শ্বশুর আটক


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৪:১৭
পিরোজপুরের নাজিরপুরে লামিয়া আক্তার নামে এক গৃহবধু অপহরনের অভিযোগে ওই গৃহবধুর চাচা শ্বশুর নেজাম উদ্দিন খান (৪৫) কে শনিবার ২৪ ডিসেম্বর রাতে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।
জানা গেছে, গত ৩০ মে ২০২২ তারিখে উপজেলার সদর ইউনিয়নের দঃ চিথলিয়া গ্রামের মোঃ মিজানুর রহমান খানের ছেলে মোঃ তরিকুল ইসলাম খান (২১) এর সাথে একই গ্রামের মোঃ নজরুল ইসলাম খানের মেয়ে মোসাঃ লামিয়া আক্তার (১৮) এর সাথে ইসলামি শরিয়াহ্ মোতাবেক ২ লাখ টাকা কাবিন ধার্য্য করিয়া বিবাহ সম্পন্ন হয়। এছাড়া আরো জানা যায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
মামলার বাদী সূত্রে জানা যায়, ছেলে মেয়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে সামাজিক ভাবে ইসলামী শরিয়াহ্ মোতাবেক বিবাহ সম্পান্ন হয়। বিয়ের পর থেকেই আমার মেয়ে আমার বাড়ীতেই বসবাস করত। বিয়ের কিছুদিন যেতে না যেতেই জামাই আমার মেয়ের সাথে প্রতিনিয়ত অসদাচারণ করে এমনকি ০৫ নভেম্বর তালাক দেওয়ার কথাও জানায়। পরদিন ০৬ নভেম্বর সকালে ঘুম থেকে উঠে মেয়ের রুমে তাকে ডাকতে গেলে না পেয়ে জামাইকে ফোন দিলে তিনি বলেন আপনার মেয়ে ঢাকায় চলে গেছে। পরে আমি ঢাকা সহ আমার বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খোজি করি। পরবর্তীতে তার সন্ধান না পেয়ে কিছুটা বিলম্বে ০৭ ডিসেম্বর নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়রী করি যাহার নং-২৮৬, থানা পুলিশ ডায়রীমূলে তদন্ত করতে থাকে এক পর্যায়ে আমি ২৫ ডিসেম্বর আসামীদের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের  করি।
 
এবিষয়য়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লামিয়া আক্তার নামে এক গৃহবধু অপহরনের অভিযোগে একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বর্তমানে আমরা মামলার এজাহারনামীয় আসামী গৃহবধুর চাচাশ্বশুর নেজাম উদ্দিনকে আটক করতে সক্ষম হই এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করব। ভিক্টিমকে উদ্ধার করতে সক্ষম হলে আসল রহস্য জানা যাবে।  

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন