বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান এমপি'র ২৯ তম মৃত্যুবার্ষিকী
২৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য আসাদুজ্জামানের ২৯ তম মৃত্যুবার্ষিকী।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ১৯৭১ সালে মাগুরা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এম.পি এ নির্বাচিত হন। ১৯৭২ এ গণপরিষদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি মাগুরা-২ আসন থেকে ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুন পার্লামেন্টারিয়ান হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি মাগুরা থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পাশাপাশি তিনি ছিলেন সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সচিব।
১৯৩৫ সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়।
দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার সকালে ভাইনা পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারতসহ শহরে শোক র্যালী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied