ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে একসাথে তিন কন্যা সন্তানের জন্ম


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-১২-২০২২ বিকাল ৫:৪১
মানিকগঞ্জে রেখা বেগম (২৭) নামে এক গৃহবধু একসাথে তিন কন্যার জন্ম দিয়েছেন।আজ রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দোয়েল মেডিকেল সেন্টারে (সিজারিয়ান) অস্ত্রোপাচার এর মাধ্যেমে রেখা বেগমের তিন কন্যার জন্ম হয়। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছে বলে জানিয়েন হাসপাতাল কর্তৃপক্ষ।
 
গৃহবধু রেখা বেগম নীল মিয়ার স্ত্রী। চার বছর আগে তাদের বিয়ে হয়। নীল মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার পাঁচগাছির শান্তিরাম গ্রামে। তিনি মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক। বর্তমানে তিনি সদর উপজেলার জয়রা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
 
নীল মিয়া জানান, আল্ট্রাসোনাগ্রামের মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন এবার তাদের সংসারে একসাথে তিনটি নতুন মুখ আসছে। তিনি জানান এক সাথে তিন সন্তান জন্ম দেওয়ায় আমার স্ত্রী আমি ও আমার পরিবারের লোক জন সবাই খুশি।
 
দোয়েল মেডিকেল সেন্টার সুত্রে জানা যায়, গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রসব বেদনা নিয়ে রেখা বেগম ভর্তি হয়েছিলেন। পরে আজ রবিবার দুপুরে ডা. লামিয়া নাজনিন হ্যাপি ও ডা. রঞ্জিত সরকারের তত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যমে রেখা বেগম তিন কন্যা সন্তানের জন্ম দেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার