ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় পৌর মেয়র প্রার্থী কামাল এর প্রচার মিছিলে ঐক্যবদ্ধ্য বিএনপি


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২২ রাত ৮:৪৫
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাঘা পৌর বিএন পির সভাপতি ও বাঘা বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন। তিনি প্রতিদিনই কর্মী সমর্থকদের নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এতে বেশ সাঁড়াও পাচ্ছেন তিনি। তবে সাম্প্রতিক কামাল হোসেন কে বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানাযায়। এতে ক্ষতির বিপরীতে বেরেছে তার জনপ্রিয়তা। উপজেলায় বিএনপির গ্রুপিং থাকলেও আজকে অনেকের উপস্থিতে দেখা মিলে  ঐক্য বদ্ধ্য বিএনপি।
 
তারই ধারাবাহিকতায় বাঘা পৌরসভাবাসীকে আরো জোড়ালো ভাবে বিষয়টি জানান দেওয়ার লক্ষ্যে পৌরসভাবাসীরা কামাল হোসেন এর কম্পিউটার প্রতীকের পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকল শ্রেণীপেশার  আনুমানিক ৫শত ব্যক্তি ভালোবেসে স্বেচ্ছায় নিজ নিজ মোটর সাইকেল নিয়ে সমবেত হন। এরপর শোভাযাত্রাটি পৌর এলাকায় প্রচারণা  শেষে পুনরায় ঈদগাহ মাঠে এসে শেষ হয়। 
 
শোভাযাত্রার সময় বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় কামাল হোসেন বলেন, বাঘা পৌরসভাবাসী আমাকে অনেক ভালোবাসেন। আপনাদের জন্যও আমার হৃদয়েও অনেক ভালোবাসা রয়েছে । আমি সবসময় আপনাদের পাশে থাকার চেস্টা করেছি। কারো উপকার করতে না পারলেও অপকার করিনি বরং সৎ পরামর্শ দিয়েছি। পৌরবাসী যখন যেভাবে আমাকে ডেকেছেন আমি তাদের ডাকে সাড়া দেওয়ার চেস্টা করেছি। আর এই কারণে এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। পৌরবাসীর ঘরে ঘরে সর্বোচ্চ সেবা পৌছে দিতে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। 
 
আমার বিশ্বাস এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমূখর পরিবেশে আমার প্রতীক কম্পিউটারে ভোট দিয়ে আগামী ২৯ ডিসেম্বর মেয়রের বিজয়ী মালা আমার গলায় জড়িয়ে দিবেন। কারণ মানুষ এখন বুঝতে শিখেছে। ধোকাবাজদের শাসন থেকে বাঁচতে তারা যোগ্য ব্যক্তি হিসেবে আমাকেই ভোট দিবেন ইনশাল্লাহ

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার