ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যান বাবু’কে তালন্দ ইউনিয়ন আ’লীগের আবারও সভাপতি চাই তৃনমূল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ২:৩৬
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবুকেই আবারও সভাপতি হিসেবে দেখতে চান তৃনমূলের নেতাকর্মীরা। কারণ গত নির্বাচনে তৃনমুলের নেতাকর্মীদের কারনেই স্বতন্ত্রপ্রার্থী হয়েও বিজয়ী হয়েছেন। মূলত এজন্য তৃনমুলের প্রানের দাবি পুনরায় বাবুকেই সভাপতি করা হোক। তাহলে সংগঠন ঐক্যবদ্ধ থাকবে বলেও মনে করছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র ত্যাগী নেতারা।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নে বিগত প্রায় ১১ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজিম উদ্দিন বাবু। তিনি বিগত ২০১১ সালের দিকে কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি সভাপতি হয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সংগঠনকে সুসংগঠিত করেছেন। যে ইউপিতে বিএনপির জামায়াতের আখড়া ছিল সেটাকে তিনি সাংসদের দিক নির্দেশনায় ভেঙ্গে তছনছ করে দিয়েছেন। যার প্রমান বিগত ২০২১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকেই তিনজন প্রার্থী ছিলেন। সবাইকে তাক লাগিয়ে নাজিম উদ্দিন বাবু স্বতন্ত্রপ্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
 
তৃনমুলের ভাষ্য, নাজিম উদ্দিন বাবু সভাপতি হওয়ার পর থেকে তিনি সকল ইউনিটের কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দলকে এগিয়ে নিয়েছেন। দিনরাত সমান তালে দলের জন্য কাজ করেছেন। যার কারনে তাকেই আমরা সভাপতি হিসেবে দেখতে চায়। অন্য কাউকে সভাপতি করা হলে দলে প্রচুর ভাঙ্গন সৃষ্টি হবে। আগামীতে জাতীয় নির্বাচন হবে। বিভিন্ন ভাবে জানতে বা টিভি পত্রিকায় দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় নেতারা বলছেন জাতীয় নির্বাচন হবে চ্যালেঞ্জিংয়ের নির্বাচন।
 
এদিক, বিবেচনা করে বাবুকে সভাপতি পদে বহাল রাখতে হবে। কারণ নতুন কাউকে নিয়ে আসলে সে কোনভাবেই দলকে এক কাতারে নিয়ে আসতে পারবে না, বিভক্তির শেষ থাকবে না। জনগণের চাপে নাজিম উদ্দিন বাবু স্বতন্ত্র ভাবে চেয়ারম্যান হয়েছেন। হয় তো এজন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছেন। স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করার কারনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে সারাদেশে স্বতন্ত্র প্রার্থী ছিল এবং বিজয়ী হয়েছেন। ভোটের মাঠে অনেকে অনেক কথায় বলেন। সেটাতো আর বাস্তবে রুপ দেওয়া যায় না। স্বতন্ত্র হিসেবে যারা ভোট করেছেন তারা তো সবাই আওয়ামী লীগের। সবার নেতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় সেটা মাথায় রাখতে হবে। এমপি ও উপজেলা কমিটির কাছে অনুরোধ থাকবে সবদিক বিবেচনা করে বাবুকে পদে বহাল রাখার জোর দাবি জানায় আমরা।
 
এব্যাপারে উপজেলার তালন্দ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন বাবু বলেন, ৭ নভেম্বর বর্ধিত সভা হয়েছে। আগামীতে হয় তো তালন্দ ইউনিয়ন আ’লীগের সম্মেলন হতে পারে। দলের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছি। হ্যাঁ আমার একটাই অপরাধ বলতে পারবে, সেটা হচ্ছে আমি স্বতন্ত্র হিসেবে পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সারা দেশে প্রায় স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ছিল।
 
স্থানীয় নির্বাচন জনপ্রিয়তায় হয়। আমি দীর্ঘ ১১ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছি। আগামীতে কাউন্সিল হবে। দল যদি মনে করে অন্য কাউকে দায়িত্ব দিলে সংগঠন গতিশীল হবে তাহলে দিতে পারে। আমি আওয়ামী লীগের কর্মী হয়ে দায়িত্ব পালন করব। তবে, আগামীতে জাতীয় নির্বাচন। এজন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এমপি ওমর ফারুক চৌধুরী মহোদয়ের কাছে দাবি, সবদিক বিবেচনা করে আবারও তাঁকে সভাপতি পদে রেখে দল ও জনগণের পাশে থাকার সুযোগ দেবার অনুরোধ জানান তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত