তাড়াশে দূর্বৃত্তদের বিষে প্রায় ৭ লাখ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন
সিরাজগঞ্জের তাড়াশে লীজ নেয়া খালে দুবৃর্ত্তদের ঢেলে দেওয়া বিষে ৭ লাখ টাকার মূল্যের দেশীয় প্রজাতীর মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, রব্বিার দিবাগত গভীর রাতে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ভেটুয়া খালে। মো. আবু সাইদ নামের এক প্রান্তিক মৎস্যজীবির প্রায় ৭ লাখ টাকার মূল্যের দেশীয় প্রজাতীর মাছ নিধন করা হয়েছে মর্মে বিষয়টি নিশ্চিত করেছেনে বারুহাঁস ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়নুল হক ।
স্থানীয়রা জানিয়েছেন, বারুহাঁস গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আবু সাইদ বারুহাঁস এলাকার দাউর নিমাইচড়া সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন প্রায় এক কিলোমিটার দৈঘ্যের বারুহাঁস ভেটুয়া খালটি ৫ লাখ টাকা লীজ নেন। তিনি প্রায় ৫ মাস যাবৎ ওই খালের দেশী প্রজাতির মাছের পরিচর্যা করে আসছেন। সম্প্রতি ওই খালে মাছ ধরার জন্য তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু রবিবার দিবাগত গভীর রাতে দূর্বৃত্তরা ওই খালে শক্তিশালী বিষ প্রয়োগ করে। এতে খালে থাকা প্রায় ৭ লাখ টাকা মূল্যের বোয়াল, শোল, গজার, কই, পবদা, পুঠি, টেংড়া, শিং- মাগুড়সহ বিভিন্ন প্রকারের মাছ মরে ভেসে উঠে। সকালে ঘুম থেকে উঠে প্রান্তিক মৎস্যজীবি মো. আবু সাইদ খালের পাড়ে গিয়ে মরা মাছের দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, তাঁর লীজ নেয়া খালে বিষ প্রয়োগে প্রায় ৭ লাখ টাকার মাছ মরে গেছে। ফলে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার