ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় তরুণীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১১:১
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে তরুনীকে চাকরির প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অশোভন আচরণ ও যৌন হয়রানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণী গত ১৮ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
 
এঘটনায় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আব্দুর রাজ্জাককে প্রধান করে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার সকালে ওই তরুনী নিজে উপস্থিত হয়ে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসের তদন্ত কমিটির কাছে তাঁর লিখিত বক্তব্য ও ওই কর্মকর্তার সঙ্গে মোবাইলে কথা বলার ২১ মিনিট ৫৯ সেকেন্ডের অডিও রেকর্ড জমা দিয়েছে।
 
তরুণীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, কয়েক দিন আগে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানের নিকট ওই তরুণী আসেন ভ্যাকসিন নিয়ে আলোচনা করার জন্য। ভ্যাকসিন দেওয়া হবে এই মর্মে ওই তরুণীর মোবাইল নম্বরটি রেখে দেন এই কর্মকর্তা। এরপর থেকে মোবাইলে যৌন উত্তেজক কথাবার্তা রাতের বেলায় ফোনে উৎপাত ও উত্ত্যক্ত করেন তিনি। প্রতিরাতে অতিমাত্রায় উৎপাত করায় ওই তরুণী কৌশলে ওই কর্মকর্তার কথা রেকর্ড করে রেখে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে সঠিক বিচার প্রার্থনা করে শাস্তি দাবি করেন।
 
ওই তরুণী আরও বলেন, সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসান আমাকে তাঁর অফিসে চাকরি দেওয়ার কথা বলে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। এরপর তাঁর অফিস বা হোটেলে রাত কাটানোর জন্য প্রস্তাব দেন। একটি মেয়ের শারীরিক গঠনের যৌন উত্তেজক সব বিষয়ে ফোনে আলোচনা করে তিনি। একপর্যায়ে টাকার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের কথা বলেন। ওই কর্মকর্তা মোবাইল ফোনে যা বলেছেন তা সব বর্ণনা করা যাবে না। সিডির রেকর্ড শুনলে তদন্ত কমিটি সব বুঝতে পারবে। এমনকি তাঁর অফিসের গাড়ি দিয়ে আমাকে রাতে তাঁর অফিসে আনবে এবং ভোরে বাসায় দিয়ে আসবে। তিনি ২১ মিনিট ৫৯ সেকেন্ড সময় যত কথা বলেছেন তাঁর সব প্রস্তাবে আমি রাজি হলে তিনি আমাকে তাঁর অফিসে চাকরি দেবেন। এমনকি অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি ও চাপ প্রয়োগ করছেন। আমার মতো আরও অনেক নারী এ অফিসে প্রশিক্ষণ নিতে আসে। তাদেরকেও একই কায়দায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে থাকেন ওই কর্মকর্তা।
 
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসান বলেন, ওই তরুণীর অভিযোগ সত্য নয়। সে আমার কাছে ভ্যাকসিনের জন্য এসেছিল। তার এক চাচাতো ভাই এ অফিসে ভ্যাকসিনের কাজ করেন। তাকে এখান থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন ওই নারী। তার ভাইকে বাদ না দেওয়ায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। তার সঙ্গে অশোভন আচরণ করা হয়নি। তাকে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি ২২ মিনিটের অডিও রেকর্ডে তরুণীর সঙ্গে কিছু আপত্তিকর কথাবার্তা বলেছেন বলে স্বীকার করেন এই কর্মকর্তা। 
 
তদন্ত কর্মকর্তা ডা. আব্দুল রাজ্জাক বলেন, আজ মঙ্গলবার তদন্তের দিন ধার্য করা হয়েছে। তদন্তটি ৫ কার্য দিবসে রিপোর্ট দেওয়া হবে। তদন্তে সত্য মিথ্যা যাই হোক তা যথা সময়ে রিপোর্ট দেওয়া হবে বলে।
 
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম ওই তরুণীর অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে ৫ কার্য দিবসে রিপোর্ট দিতে বলা হয়েছে। ঘটনার সত্যতা মিললে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার