টাঙ্গাইল-সিরাজগঞ্জে ভয়াবহ যানজট, পরিবহনের দীর্ঘলাইন
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা ও পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় দফায় দফায় বন্ধ ছিল সেতুর টোল আদায়। ফলে সেতুর পূর্ব ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছিল। এতে টাঙ্গাইলের কালিহাতীর পুংলী এবং সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ সড়ক পর্যন্ত পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ২টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়ে যায়।
বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, দেশে লকডাউন শিথিল হওয়ায় গণপরিবহনের পাশাপাশি মহাসড়কে বেড়েছে সবধরনের পরিবহন। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পরিবহন মহাসড়কে চলাচল করায় কোথাও কোথাও যানজটসহ ধীরগতিতে চলে পরিবহন। এতে দফায় দফায় সেতুতে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ১২ নম্বর পিলারের কাছে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠায় সেতু কর্তৃপক্ষ।
এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি সেতুর ওপর থেকে সরাতে বন্ধ করে দেওয়া হয় পূর্ব ও পশ্চিম পাড়ের টোল আদায়। পরে পুনরায় টোল আদায় চালু করা হলে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় বন্ধ রাখা হয় টোল আদায়। এদিকে, মহাসড়কে পরিবহনের ধীরগতির কারণে ঢাকাগামী পরিবহন সেতুর পূর্ব থেকে ভূঞাপুর হয়ে ঘুরে এলেঙ্গায় মহাসড়কে গিয়ে উঠছে। এতে ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের মাটিকাটাতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত গণমাধ্যমকর্মীদের জানান- গত বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পরিবহন চলাচল করছে। এতে চাপ বেড়ে যাওয়ায় ধীরগতিতে পরিবহন চলাচল করছে। এ ছাড়া গরুবাহী ট্রাক রয়েছে প্রচুর। মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরদিকে শুক্রবার সকালে গণমাধ্যমকর্মীরা বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) শাহিদুল ইসলামের মোবাইলে বার বার যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied