ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)’র সক্ষমতা যাচাই ও বার্ষিক পরিকল্পনা প্রনয়ণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ২:৪১

সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউপি তে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ( ওপিডি)  "অধিকার ও ক্ষমতায়ন প্রতিবন্ধী   সংস্থা" এর সক্ষমতা যাচাই ও বার্ষিক পরিকল্পনা প্রনয়ণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ও ২৭ অক্টোবর সোমবার ও মঙ্গলবার গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’র বাস্তবায়নে ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের উদ্যোগে ২ দিন ব্যাপি উপজেলার খালকুলা বাজারে অবস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ( ওপিডি) ‘ অধিকার ও ক্ষমতায়ন সংস্থার কার্যালয়ে ক্ষমতা  যাচাই ও বার্ষিক পরিকল্পনা প্রনয়ণ’র  আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় ওপিডি সংগঠনের কার্য নির্বাহী সদস্যদের নিয়ে থ্রি সার্কেল টুলস্ এর মাধ্যমে তাদের সক্ষমতা যাচাই এবং বার্ষিক পরিকল্পনা প্রনয়ণ বিষয়ে বিশদ আলোচনা করেন  প্রকল্প ব্যবস্থাপক আতাউর রহমান সরকার এবং মনিটরিং ইভাল্যুয়েশন অ্যাকাউন্টিবিলিটি এ্যান্ড লার্নিং  অফিসার অরবিন্দু বর্মন। গণ উন্নয়ন কেন্দ্র’র বাস্তবায়নে এবং সাইটসেভারস্ এর সহযোগিতায় ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পটি তাড়াশ উপজেলার ২টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং নির্বাচিত ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের  নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এ কর্মশালায় উপস্থিত ছিলেন এডিডি ইন্টারন্যাশনালের ওপিডি এনগেজমেন্ট অফিসার মোঃ মোস্তাক আহমেদ,গণ উন্নয়ন কেন্দ্র এর ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের কর্মীগণ এবং ওপিডি এর সকল কার্যনির্বাহী সদস্যরা। 

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন